টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ জার্মানি
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ জার্মানি

বিশ্বকাপের ছবি

যখন বিদায়–ঘণ্টা বাজল জার্মানির

শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় গ্রুপ পর্ব থেকেই। টানা দ্বিতীয়বার। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাল কোস্টারিকাকে ৪-২ গোলে হারালেও গ্রুপের অন্য ম্যাচে জাপান স্পেনকে ২-১ গোলে হারিয়ে দেওয়ায় বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের। বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি জার্মানির বিদায় মুহূর্তের বিভিন্ন দৃশ্যপট নিয়েই সাজানো আমাদের এই ছবির গল্প...

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে টানা দ্বিতীয়বারের মতো বিদায়। কোচ হ্যান্সি ফ্লিক ও কোচিং স্টাফদের মুখচ্ছবিই বলে দিচ্ছে অনুভূতির সবটা
বার্লিনের একটি পানশালার দৃশ্য এটি। জার্মানির বিদায়ের পর হতাশ জার্মান ফুটবল-ভক্তরা
জার্মানির হয়ে বিশ্বকাপের শেষ ম্যাচটা হয়তো খেলেই ফেললেন ম্যানুয়েল নয়্যার
বিদায়ের মুহূর্তে জার্মানির ডাগআউট। হতাশ-বিধ্বস্ত কয়েকটি মুখ
ভেঙে পড়েছেন জামাল মুসালিয়া। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন অধিনায়ক নয়্যার
স্টেডিয়ামের গ্যালারিতে অশ্রু আটকাতে পারলেন না এক জার্মান-ভক্ত
অ্যান্তনি রুডিগার নিজেকে আলাদা করেই রাখলেন ম্যাচের পর
টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায়ের অনুভূতি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির
জার্মান জার্সিকে কি এখন বিদায় বলবেন টমাস মুলার?
জার্মান সমর্থকের হাতে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি। এই ট্রফির আসলটিই জার্মান ফুটবল দল হাতে নিয়েছে চারবার। গ্রুপ পর্ব থেকে সেই দলটিই বিদায় নিল টানা দ্বিতীয়বারের মতো