মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সির গল্প দেখুন ছবিতে

লিওনেল মেসির আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই। কাল আর্জেন্টিনার কিট স্পনসর অ্যাডিডাস এই ম্যাচের জন্য বিশেষ জার্সি উন্মোচন করেছে। মেসিও এর আগে ইনস্টাগ্রামে এই জার্সি নিয়ে বিশেষ টিজার প্রকাশ করেছিলেন। সেই জার্সি দেখুন ছবিতে...
লিওনেল মেসির আর্জেন্টিনা–অধ্যায়কে সম্মান জানাতে বিশেষ সংস্করণের জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনার কিট স্পনসর অ্যাডিডাস
আর্জেন্টিনার পতাকার নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি জার্সিটিতে থাকছে সোনালি কারুকাজ, মেসির বিশেষ লোগো এবং স্মরণীয় মুহূর্তকে ধারণ করে এমন বিশেষ বার্তা।
এটাই সেই জার্সি, যা পরে শেষবার আর্জেন্টিনার হয়ে খেলবেন—মেসি কি এটাই ভাবছেন!
প্রতীকী নকশার সঙ্গে আধুনিক ও উন্নত পারফরম্যান্স প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে এই বিশেষ জার্সিতে
ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের সঙ্গে পুরো জার্সিতে যোগ করা হয়েছে সোনালি কারুকাজ। মেসির আর্জেন্টিনা–অধ্যায়ের সাফল্য ও অর্জনের প্রতীক হিসেবেই এই সোনালি ছোঁয়া রাখা হয়েছে
এই বিশেষ সংস্করণের জার্সিতে অ্যাডিডাসের প্রচলিত লোগোর পরিবর্তে রাখা হয়েছে মেসির নিজস্ব স্বাক্ষরযুক্ত লোগো
জার্সিটিতে আরও থাকছে বেশ কিছু বিশেষ স্মারক নকশা। এর মধ্যে লরেল পাতার বেষ্টনীতে ‘১০’ নম্বর এবং তার সঙ্গে ‘সোল দে মায়ো’ প্রতীক রাখা হয়েছে
বিশেষ ম্যাচ জার্সির পাশাপাশি মেসি ও আর্জেন্টিনাকে ঘিরে আরও বড় একটি সংগ্রহ উন্মোচন করেছে অ্যাডিডাস। এতে থাকছে ম্যাচের আগে পরার পোশাক, ক্যাজুয়াল পোশাক, শর্টস ও মোজা।
আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচে এই জার্সি পরেই মাঠে নামবেন আর্জেন্টিনার ফুটবলাররা
আর্জেন্টিনা-মেসি স্পেশাল এডিশনের জার্সি নিতে চান? আজ থেকেই পাওয়া যাচ্ছে অ্যাডিডাসের স্টোর, নির্বাচিত খুচরা বিক্রেতা এবং অ্যাডিডাসের অনলাইন স্টোরে