ফটো ফিচার

ভারস্টাপেনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের উচ্ছ্বাস

টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে ভাসলেন ম্যাক্স ভারস্টাপেন। ক্রাইস্টচার্চে ব্রেকফাস্ট ক্লাব খুলেছেন বাবর আজমরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
দ্য ব্রেকফাস্ট ক্লাবের সদস্যরা। ক্রাইস্টচার্চে সকালের নাশতায় উসমান কাদির, শাদাব খান, শান মাসুদের সঙ্গী পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
রক্ত—কাগিসো রাবাদার এ ছবির ক্যাপশনে দেওয়া ইমোজির অর্থটা অমনই…
একটি গাড়ির শুভেচ্ছাদূত হয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেটিরই অনুষ্ঠানে তিনি।
‘বাচ্চা, দেখেশুনে’—কাকে সতর্ক করলেন ইব্রাহিমোভিচ, সেটি অবশ্য নিশ্চিত নয়!
দ্বিতীয় নিউজিল্যান্ড ও সব মিলিয়ে মাত্র পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট হলো ইস সোধির। এর আগে এ কীর্তি গড়েছেন টিম সাউদিও। বাংলাদেশের বিপক্ষে ম্যাচশেষে ড্রেসিংরুমে দুজন।
একসময় সতীর্থ ছিলেন রিয়াল মাদ্রিদে। হামেস রদ্রিগেজ ও মার্সেলো এখন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে একসঙ্গে।
গত মৌসুমের শেষটি ছিল নাটকীয়, আবুধাবিতে শেষ রেসের শেষ ল্যাপে গিয়ে নির্ধারিত হয়েছিল ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এবারও এ মৌসুমের চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার আগে জাপানের সুজুকা সার্কিটে হলো দিনভর নাটক। তবে মৌসুমে এখনো চার রেস বাকি, এর আগেই ঠিক হয়ে গেল—টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন রেড বুলের ম্যাক্স ভারস্টাপেন। এ মৌসুমে এমন দাপুটেই ছিলেন ২৫ বছর বয়সী এ ডাচ ড্রাইভার! নিজেদের ইঞ্জিনহোন্ডার দেশ জাপানে জিততে পেরে মুহূর্তটা আরও বিশেষ হয়ে উঠেছে, পোস্টে জানিয়েছেন ভারস্টাপেন।
একাধিকবার ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কেমন, তা ভালোই জানেন ফার্নান্দো আলোনসো। সেলফিটা পোস্ট করে ভারস্টাপেনকে শুভেচ্ছা জানিয়েছেন আলপিনের স্প্যানিশ ড্রাইভার, উপলক্ষটা উপভোগের পরামর্শও দিয়েছেন!