ফটো ফিচার

বিশ্বকাপ জয়ের রেশ কাটছেই না মার্তিনেজের

এমিলিয়ানো মার্তিনেজের বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটছে না। উদ্‌যাপন চলছে এখনো। ক্রিস গেইল ঘুরে বেড়াচ্ছেন আর অনুশীলনে ব্যস্ত ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি–
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নতুন বুট। এ বুট নিয়ে এতই মুগ্ধ যে বাচ্চাকে খেলতেই দিয়ে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার
কোথায় বেড়াতে গেছেন ক্রিস গেইল, এটা কিন্তু জানাননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার
দুই বাহুতে দুই শিশু। এমন আনন্দের মুহূর্ত সব সময়ই চান ডেভিড উইলি
ছেলেকে নিয়ে পাহাড়চূড়ায় মোহাম্মদ হাফিজ। ছেলের ১৬তম জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার
একসঙ্গে! অনুশীলনের ছবিটি দিয়ে এটাই লিখেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ড
এমিলিয়ানো মার্তিনেজের বিশ্বকাপ জয়ের রেশ যেন কাটছেই না। এ ছবি দিয়ে আর্জেন্টিনার গোলকিপার লিখেছেন সেটাই