বন্ধুকে অভিনন্দন জানিয়েছেন উসমান খাজা। কেপটাউনে ভালো সময় কাটিয়েছেন লোকেশ রাহুল। আর বোনের বাগ্দান অনুষ্ঠানে ঋষভ পন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
দুজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর এ ছবি পোস্ট করে তাঁর ওপেনিং সঙ্গী উসমান খাজা লিখেছেন, ‘জীবনজুড়েই “ব্যাড বয়েজ”।’ ফর্মুলা ওয়ানের নতুন মৌসুমের আগে বিরতি চলছে এখন। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফার্নান্দো আলোনসো এ সুযোগে গিয়েছিলেন স্কি করতে।
বিজ্ঞাপন
সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিরা প্রস্ফুটিত হয়—শাহিন শাহ আফ্রিদির ক্যাপশনের অর্থ এমন। ঘড়ির দিকে তাকিয়ে তোলা ছবিতে আবার ঘড়ির একটা ইমোজিও দিয়েছেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।
বিজ্ঞাপন
লোকেশ রাহুলের ‘কেপটাউনের স্মৃতি’। কেপটাউনে দেড় দিনেই টেস্ট জিতে সিরিজ ড্র করেছে ভারত, মাঠের বাইরে সময়টাও ভালোই কেটেছে এ উইকেটকিপার-ব্যাটসম্যানের। বোনের বাগ্দানের অনুষ্ঠানে ঋষভ পন্ত। ভয়ংকর সড়ক দুর্ঘটনার পর দীর্ঘদিন মাঠের বাইরে ভারতের এ উইকেটকিপার-ব্যাটসম্যান।পাকিস্তানের স্কোয়াশ কিংবদন্তি জাহাঙ্গীর খান ও পেস বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরামের সঙ্গে আরেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। কিংবদন্তিদের মেলা একেবারে!ভিতর রকির কাছে বার্সেলোনায় আসা স্বপ্নপূরণের মতো। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতার কথাই জানিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ।