ফটো ফিচার

তানজিদের ‘প্রথম’ সফর, সৌরভের ইডেন–সুখ

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। দলের অন্যদের চাইতে তানজিদ হাসানের অনুভূতি একটু বেশিই আলাদা। এ দিকে স্পোর্টস ড্যাড ইয়ারে মনোনীত হয়ে খুশি উসমান খাজা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
মারনাস লাবুশেনের বাসায় থাকা সেরা সময়! তবে এমন কিছু দেখে নাকি কারও কারও হিংসাও হয়!
বেশ খোশমেজাজে আছেন ভারতীয় পেসার উমরান মালিক
হাঙ্গেরিতে চলছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ঘুরেফিরে আসছে উসাইন বোল্টের রেকর্ডের প্রসঙ্গ। এমন সময় জ্যামাইকান কিংবদন্তিকে পাওয়া গেল ঘড়ির বিজ্ঞাপনে
‘স্পোর্টস ড্যাড অব ইয়ার’ প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছেন উসমান খাজা। সন্তানদের নিয়ে তোলা ছবিটি পোস্ট করে ভোট চেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার
কলকাতার ইডেন গার্ডেনে সৌরভ গাঙ্গুলী। ভেতরে ঢুকলেই ‘সুখী’ অনুভব হয় সাবেক ভারতীয় অধিনায়কের
প্রথমবার জাতীয় দলের হয়ে বিদেশ সফর তানজিদ হাসানের। বিমানে তাসকিন আহমেদের সঙ্গে সেলফি তরুণ ওপেনারের