মেসির সুন্দর পাগলামি ও মার্তিনেজের স্বপ্নপূরণের এক বছর
খেলা ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি উদ্যাপন করেছেন মেসি-মার্তিনেজরা। সবার জীবনের সমান অধিকার দাবি করেছেন উসমান খাজা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
উসমান খাজার জুতার গায়ে লেখা, ‘সব জীবন সমান’। এই ছবি পোস্ট করে খাজা সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন এবং সুন্দর ভবিষ্যতের জন্য লড়াইয়ের কথা বলেছেন। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া প্রথম টেস্টে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের স্লোগানসংবলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে আইসিসি অনুমতি না দেওয়ায় তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণাও দিয়েছিলেন খাজাপ্রয়াত বাবার জন্মদিনকে স্মরণ করে ছবিটি পোস্ট করেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। লিখেছেন, ‘আমি তোমাকে প্রতিদিন মিস করি, বাবা।’
বিজ্ঞাপন
সমুদ্রপাড়ে নিজের একাকী ছবি দিয়ে বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘কষ্ট যদি আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, তবে সেটা আশীর্বাদ’
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিতে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ওয়াসিম আকরাম। সেখানে প্রাতঃকালীন শরীরচর্চার পর এই ছবি পোস্ট করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি ফাস্ট বোলার। মন্তব্যের ঘরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন, ‘পার্থের নতুন রাজা’‘আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়। দিনটি আমার ফুটবল স্বপ্নপূরণের এক বছর। একটি দিন, যা আমি হাসিমুখে সব সময় স্মরণ করব।’ বিশ্বকাপ ট্রফি হাতে ছবি দিয়ে শিরোপা জয়ের দিনটিকে স্মরণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজএকাধিক ছবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্তকে স্মরণ করেছেন লিওনেল মেসির জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জো। লিখেছেন, ‘এক বছর আগে। শুভ ১৮/১২ আর্জেন্টিনিয়ান’ ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর...অবিস্মরণীয় স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা’—এই ক্যাপশনে একাধিক ছবি পোস্ট করে বিশ্বকাপ জয়ের মুহূর্তকে স্মরণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি