ফটো ফিচার

চেকের স্নাতকোত্তর ডিগ্রি, ধাওয়ানের সিনেমা

‘বৃষ্টি ছাড়া রংধনু মেলে না’, ওই রংধনুর খোঁজেই হাসছেন সানিয়া মির্জা…
নাচের দল কুইক স্টাইলের দেখা পেয়ে গেছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম।
কালোতেই ভালোবাসা—বুঝিয়েছেন স্মৃতি মান্ধানা।
বিশ্বকাপ প্রস্তুতির ফাঁকে হার্শাল প্যাটেল, দীপক হুদা, অক্ষর প্যাটেলদের সঙ্গে ছুটির মেজাজে বিরাট কোহলি।
স্ত্রীকে নিয়ে পাহাড়ের বুকে জিনেদিন জিদান।
তারের এই জঞ্জালে দাঁড়িয়ে একটা বার্তাই দিয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। একটি সরাসরি সম্প্রচার হওয়া ম্যাচের প্রতি সেকেন্ডে কতটা প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটিই বোঝাতে চেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও এখনকার ধারাভাষ্যকার।
‘স্যুটেড’ মাহমুদউল্লাহ।
হুমা কুরেশি, সোনাক্ষী সিনহাদের সঙ্গে সামনে একটি সিনেমায় দেখা যাবে ভারতের ক্রিকেটার শিখর ধাওয়ানকে। ‘ডাবল এক্সএল’ নামের ওই সিনেমার দৃশ্যের এ ছবি আজ পোস্ট করেছেন হুমা
সাবেক পেশাদার ফুটবলার ছাড়াও পিয়েতর চেকের পরিচয় আছে আরও। ড্রাম বাজান, ইউটিউব চ্যানেলও আছে। এবার ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রিটাও পেয়ে গেলেন। ডাবলিনের লংফোর্ড কলেজ থেকে এ ডিগ্রি পেয়েছেন তিনি। সেটিরই সমাবর্তন অনুষ্ঠানে এভাবে দেখা গেল চেককে।