রেকর্ড কর্নার

আধিপত্য

২০০৩ সালে প্রথম এসেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩০০০ মিটার স্টিপলচেজে রুপা জিতেছিলেন এজেকিয়েল কেম্বয়। পরের দুবারও রুপা জেতা কেম্বয় এবারসহ টানা চারবার সোনা জিতলেন এই ইভেন্টে। ৪ সোনা, ৩ রুপা—বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এক ইভেন্টে সবচেয়ে বেশি পদকজয়ী অ্যাথলেট এখন এই কেনিয়ান। এক ইভেন্টে ৬টি পদকজয়ী অ্যাথলেট আছেন ৬ জন। এঁদের মধ্যে ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা পোল ভল্টে টানা ছয়টি সোনা জিতেছেন। জার্মানির লার্স রিডেল ডিসকাস থ্রোতে ৫টি সোনা ও ১টি ব্রোঞ্জ, ইথিওপিয়ার হাইলে জেব্রেসেলাসি ১০ মিটারে ৪টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতেছেন। মেয়েদের মধ্যে জ্যামাইকার মার্লিন ওটি (২০০ মিটার), একই দেশের বেভারলি ম্যাকডোনাল্ড ১০০ মিটার রিলেতে ও যুক্তরাষ্ট্রের জার্ল মাইলস ক্লার্ক (৪০০ মিটার রিলে) এক ইভেন্টে ৬টি পদক জিতেছেন।