
টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভিশন ইলেকট্রনিকসের সৌজন্যে প্রথম আলো অনলাইনে আয়োজিত ভিশন ইলেকট্রনিকস ক্রিকেট কুইজের বিজয়ীদের মধ্যে গতকাল পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রায় এক লাখ প্রতিযোগীর মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয় ২৯ জনকে। তাঁদের মধ্যে গতকাল সাতজন প্রথম আলো কার্যালয়ে উপস্থিত হয়ে পুরস্কার বুঝে নেন।
যাঁরা উপস্থিত হতে পারেননি, তাঁদের পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ ও ভিশন ইলেকট্রনিকসের কর্মকর্তা মো. আতিকুর রহমান, মো. আনিসুর রহমান, হাসান হাসিবুর রহমান, রাকিব আহমেদ, শেখ মাহবুবুর রহমান ও মাহাদি হাসান। প্রথম আলোর পক্ষে ছিলেন জাবেদ সুলতান, কে এম আমিনুর রহমান ও নাইর ইকবাল।