ফটো ফিচার

মালদ্বীপে লিটন এবং বাবা রোনালদো

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত–সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার–ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার।
পিরামিডের সামনে টেম্বা বাভুমা। ছুটি কাটাতে মিসর গেছেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের অধিনায়ক
বইয়ের রাজ্যে ডেভিড ওয়ার্নারের মেয়ে
‘ফেয়ারব্রেক’ নামের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের জাহানারা আলম ও রুমানা আহমেদ। কাল দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাহানারা
বাবার আদর। একই সঙ্গে পৃথিবীতে আসার কথা ছিল দুজনের। কিন্তু জর্জিনার গর্ভে থাকতেই মারা যায় যমজ শিশুর একজন। যে এসেছে, সেই কন্যাসন্তানকে নিয়ে এখন অবসরের অনেকটা সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর
সন্তানের দেখাশোনাটা যে প্যাট্রিস এভরা ভালোই করেন, এ ছবি তারই প্রমাণ। মা বাড়িতে নেই, ছোট্ট শিশুকে খাওয়ানোর দায়িত্ব পড়েছে তাই বাবা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি ডিফেন্ডার এভরার ওপর
৫ বছরের মেয়ের জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানালেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকার
ঢাকা প্রিমিয়ার লিগ ও শ্রীলঙ্কা সিরিজের মাঝখানে একটু অবসর। ছুটি কাটাতে লিটন দাস তাই চলে গেছেন মালদ্বীপে