সেরেনার রেকর্ড রেকর্ডের সেরেনা

.

উইম্বলডন জিতে ছুঁয়েছেন স্টেফি গ্রাফকে। টেনিসের উন্মুক্ত যুগে ২২টি গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয়ের রেকর্ডের পাশে এখন এই দুজনের নাম। স্টেফিকে ছাড়িয়ে একদিন হয়তো সব যুগ মিলিয়ে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও ভেঙে ফেলবেন আমেরিকান টেনিস তারকা। তবে এরই মধ্যে টেনিসের রেকর্ড বইয়ের পাতায় পাতায় যে আঁকিবুঁকি কেটেছেন, সেটাই বা কম কী!
২০১৫ সালের ১৩ জুলাই সেরেনার র‍্যাঙ্কিং পয়েন্ট ছিল দুই নম্বরে থাকা মারিয়া শারাপোভার দ্বিগুণেরও বেশি। এর আগে-পরে এমন কিছু দেখেনি টেনিস।
গ্র্যান্ড স্লাম রেকর্ড
২০১৬ উইম্বলডন ত্রিশ পেরোনোর পর সেরেনার নবম গ্র্যান্ড স্লাম শিরোপা। ৩০তম জন্মদিন পালন করার পর কেউ ৩টির বেশি শিরোপা জিততে পারেননি।
বচেয়ে বেশি বয়সে টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড সেরেনার।
উন্মুক্ত যুগে প্রতিটি গ্র্যান্ড স্লামেই ৬০টির বেশি করে ম্যাচজয়ী প্রথম খেলোয়াড়।
প্রথম ও সর্বশেষ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের মধ্যে সবচেয়ে বেশি দিনের ব্যবধান। যেটি হয়তো আরও বাড়বে।
চারটি গ্র্যান্ড স্লামের ৩টি কমপক্ষে ছয়বার করে জেতার রেকর্ড।
উন্মুক্ত যুগে হার্ড কোর্টের গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ১২টি শিরোপা।

প্রাইজমানি


সব খেলা মিলিয়েই মেয়ে ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি প্রাইজমানি। উইম্বলডনের সর্বশেষ সাফল্যের পর অঙ্কটা ৮ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৬০ ডলার।
একাধিক মৌসুমে এক কোটি মার্কিন ডলার বা এর বেশি প্রাইজমানিজয়ী প্রথম নারী।
এক বছরে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি জিতেছেন সবচেয়ে বেশি ১৭ বার।
সেরেনার২২

৬ অস্ট্রেলিয়ান ওপেন
২০০৩
২০০৫
২০০৭

২০০৯

২০১০

২০১৫

৩ ফ্রেঞ্চ ওপেন

২০০২

২০১৩

২০১৫

৭উইম্বলডন

২০০২

২০০৩

২০০৯

২০১০

২০১২

২০১৫

২০১৬

৬ ইউএস ওপেন

১৯৯৯

২০০২

২০০৮

২০১২

২০১৩

২০১৪

অলিম্পিক

দ্বৈতে যেমন দুই উইলিয়ামস বোন এক সূত্রে গাঁথা, তেমনি একটা রেকর্ডেও। অলিম্পিক টেনিসে সবচেয়ে বেশি, ৪টি করে সোনা জিতেছেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস (এককে ১টি, দ্বৈতে ৩টি)।

র‍্যাঙ্কিং

সবচেয়ে বেশি বয়সে (৩১ বছর ৪ মাস ২৩ দিন) র‍্যাঙ্কিং শীর্ষে ওঠার কীর্তি তাঁর।

১৯৯৭ আমেরিটেক কাপে মনিকা সেলেস ও মেরি পিয়ার্সকে হারানোর সময় সেরেনার র‍্যাঙ্কিং ছিল ৩০৪। র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দুই প্রতিযোগীর বিপক্ষে এটাই র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা কারও জয়।

সেপ্টেম্বর মাস পর্যন্ত র‍্যাঙ্কিং শীর্ষে থাকলে ভেঙে ফেলবেন স্টেফি গ্রাফের টানা ১৮৬ সপ্তাহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড।

ক্যারিয়ারের প্রথম ১৬ ম্যাচেই র‍্যাঙ্কিংয়ের সেরা দশের পাঁচ খেলোয়াড়ের বিপক্ষে জয় পেয়ে গিয়েছিলেন সেরেনা। ক্যারিয়ারের শুরুতে এত কম ম্যাচ খেলে সেরা পাঁচ খেলোয়াড়কে হারাতে পারেনি আর কেউ।

গ্রন্থনা: শাহরিয়ার ফিরোজ