এশিয়ান গেমসে সমাপনী অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের পরিবেশনা
এশিয়ান গেমসে সমাপনী অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের পরিবেশনা

আতশবাজি, নাচ-গান আর বিদায়—১৫ ছবিতে এশিয়ান গেমসের সমাপনী

জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে আতশবাজি, আলো, নাচ-গান আর নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ২০তম এশিয়ান গেমস। অ্যাথলেটদের প্যারেডের পর নামিয়ে নেওয়া হয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) পতাকা। এরপর এশিয়ান গেমসের মশাল ও পতাকা তুলে দেওয়া হয়েছে পরবর্তী আয়োজক দোহা, কাতারের হাতে—২০৩০ সালের আসরের জন্য। শেষ হয়েছে কড়াইয়ের আগুন নিভিয়ে। বিদায়ের সেই বর্ণিল মুহূর্তগুলো থাকল রয়টার্স ও এএফপির ছবিতে।
সমাপনী অনুষ্ঠানে আতশবাজির ঝলক
দূর থেকে দেখা সমাপনী অনুষ্ঠানের মঞ্চ
সমাপনী অনুষ্ঠানে মঞ্চে শিল্পীদের পরিবেশনা
সমাপনী অনুষ্ঠানে মঞ্চে জাপানি শিল্পীদের পরিবেশনা
সমাপনী অনুষ্ঠানে ঢোলবাদকদের পরিবেশনা
সমাপনী অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের পরিবেশনা
সমাপনী অনুষ্ঠানে গান পরিবেশন করছেন জাপানের গায়ক কেন মাতসুদাইরা
সমাপনী অনুষ্ঠানে মঞ্চে শিল্পীদের পরিবেশনা
সমাপনী অনুষ্ঠানে পতাকা হাতে রোবটিক বাহুর প্রদর্শনী
সমাপনী অনুষ্ঠানে অ্যাথলেটদের প্যারেডে বাংলাদেশের প্রতিনিধিদল
সমাপনী অনুষ্ঠানে আতশবাজির দৃশ্য
সমাপনী অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি
সমাপনী অনুষ্ঠানে ওসিএর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির হাতে মশাল তুলে দেন
সমাপনী অনুষ্ঠানে নিভিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের আগুন
২০৩০ এশিয়ান গেমসে দেখা হবে দোহায়