পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে সোনা জয়ের পর উদ্‌যাপন করছেন চীনের স্যু জিয়াইউ
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে সোনা জয়ের পর উদ্‌যাপন করছেন চীনের স্যু জিয়াইউ

জলের বুকে এশিয়ান গেমসের ১০ নান্দনিক ছবি

সাঁতার শুধু গতি আর প্রতিযোগিতার খেলা নয়, জলের বুকে তৈরি হয় অসংখ্য নান্দনিক মুহূর্তও। কখনো শরীরের ছন্দে, কখনো জলের ছিটায়, কখনো মুখের অভিব্যক্তিতে। এশিয়ান গেমসের সাঁতার থেকে বাছাই করা তেমনই কিছু চোখজুড়ানো ছবি।
৫০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে চীনের ওয়ান লেতিয়ান। প্রতিযোগিতা শুরুর ঠিক আগের সেই এক মুহূর্তে শরীর যেন স্থির, পরের মুহূর্তেই শুরু হবে ছুট
চীনের ওয়াং শুন ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলের হিটে। পানির ওপর ছুটছে শরীর, সঙ্গে গতি...
নারীদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির হিটে কাজাখস্তানের জেনিয়া ইগনাতোভা। দু হাত ছড়িয়ে লক্ষ্যপানে ...
যেন জলে মিশে গেছেন হংকংয়ের ইয়ান হো। ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে ঝাঁপ দেওয়ার পর শরীরের রেখা আর পানির ছিটায় ধরা পড়েছে সাঁতারের গতি
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে চীনের স্যু জিয়াইউ। পানির ওপর তাঁর প্রতিটি স্ট্রোক যেন তৈরি করছে নিজস্ব এক ছন্দ
নারীদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে মঙ্গোলিয়ার আরিউন্টামির এনখ-আমগালান। নীল পানির ওপর শরীরের ছন্দে এগিয়ে চলেছেন তিনি
পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে চীনের ডং ঝিহাও। যেন নাক ডুবিয়ে চুপ মেরে আছেন
নারীদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে ম্যাকাওয়ের মেই ইয়ান চান। পানির ঢেউ কেটে নিজের লেনে এগিয়ে চলেছেন তিনি
নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালে জাপানের সাতোমি সুজুকি। মুখ ঢেকে যায় জলে
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে সোনা জয়ের পর উদ্‌যাপন করছেন চীনের স্যু জিয়াইউ। পানির লড়াই শেষে এবার তাঁর মুখে জয়ের আনন্দ