নিষেধাজ্ঞা পেয়েছেন কবিতা (ডানে) ও জান্নাত
নিষেধাজ্ঞা পেয়েছেন কবিতা (ডানে) ও জান্নাত

দুই নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, পদক বাতিল

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম (২৮) ও কবিতা রায়কে (১৯) পুরুষ প্রমাণিত হওয়ায় তাঁদের সব পদক বাতিল ও আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আজ এ সিদ্ধান্ত হয়। মেডিকেল বোর্ডের মে ১৬ তারিখের প্রতিবেদন অনুযায়ী, জান্নাতের টেস্টোস্টেরন ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নির্ধারিত সীমার প্রায় ৮ গুণ (১৯.৬৬ এনমোল/লিটার), কবিতার প্রায় সাড়ে ৬ গুণ (১৬.৫০ এনমোল/লিটার)। ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন নিশ্চিত করেছেন, তাঁরা নারী নন।