নতুন লুকে রশিদ খান। সৈকতে সেরেনার আনন্দ। ঘোরাঘুরিতে রোনালদিনিও। গলফে ব্যস্ত জ্যাক ক্যালিস। স্মৃতি মান্ধানা পেলেন স্বীকৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তারকাদের দিনযাপনের নানা মুহূর্ত নিয়ে এই আয়োজন—
আফিফ হোসেনের ব্যস্ততা এখন বিপিএলে। ঢাকা পর্ব শেষে সিলেট পর্ব শুরুর আগে বিমানবন্দরে নিজেকে নির্ভারই আবিষ্কার করলেন খুলনা টাইগার্সের এই ক্রিকেটার২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমের জন্য বিসিসিআইয়ের সেরা আন্তর্জাতিক নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। ইনস্টাগ্রামে সেই মুহূর্তটুকু শেয়ার করেছেন ভারতীয় ব্যাটাররোনালদিনিও এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে। যেখানে থাকেন তাঁরই একসময়কার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি। ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা অবশ্য লেখেননি কী উদ্দেশ্যে তাঁর মায়ামি-ভ্রমণরোহিতের কী কথা এত মনোযোগ দিয়ে শুনছিলেন দিনেশ কার্তিক? আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও কার্তিক এখন ধারাভাষ্য দেন। হয়তো তারই অংশ হিসেবে আজ গিয়েছিলেন রোহিতদের অনুশীলনে
বিজ্ঞাপন
জ্যাক ক্যালিস যখন গলফারতারা বলে, সিদ্ধান্ত গ্রহণে ঝাঁপিয়ে পড়ো না। আর আমি যা করি...সৈকতে লাফানোর ছবিটি দিয়ে এ রকমই লিখেছেন কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস
বিজ্ঞাপন
প্রত্যেক খলনায়কের মধ্যেই নাকি একজন নায়ক লুকিয়ে থাকে—ছবিটি পোস্ট করে এমনটাই লিখেছেন আফগান তারকা রশিদ খান