ফটো ফিচার

রোহিত শর্মা দৌড়াচ্ছেন কেন

ফটোগ্রাফি দিবসে নিজের ছবি তোলার একটি মুহূর্ত শেয়ার করেছেন শচীন টেন্ডুলকার। রোলেক্স হাতে পোজ পৃথ্বী শর। অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন কেভিন ডি ব্রুইনা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদেরই একজন হয়তো শচীন টেন্ডুলকার। সে কারণেই তো ফটোগ্রাফি দিবসে নিজের ছবি তোলার একটি মুহূর্ত শেয়ার করেছেন ভারতীয় কিংবদন্তি
মৌসুমের শুরুতেই চোটে ছিটকে গেছেন। অস্ত্রোপচার শেষে এখন মাঠে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে কেভিন ডি ব্রুইনার
রোলেক্স হাতে পৃথ্বী শ। আর তাতে এই ব্যাটসম্যান কতটা খুশি, সেটা তো প্রকাশ করেছেন ক্যাপশনেই, ‘পছন্দ হয়েছে, চেয়েছি এবং পেয়েছি’
বিশেষ কোনো উপলক্ষের দরকার হয় না, অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার প্রতিদিনই কোনো না কোনো নতুন ভঙ্গিতে ইনস্টাগ্রামে হাজির হন
সময় তো এখন শুবমান গিলেরই। ২৩ বছর বয়সেই ভারতের তিন সংস্করণের দলে নিয়মিত মুখ হয়ে উঠেছেন। তিনি তো নানা ঢঙে, নানা রঙে ছবি দিতেই পারেন
রোহিত শর্মার ছবিটা প্রতীকী হিসেবেও ধরা যায়। ভারতীয় অধিনায়ক তো এমন ছোটাছুটির ওপরই আছেন। সামনেই যে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। শিরোপা জেতার চাপটা অধিনায়ক হিসেবে তাঁকেই বেশি সইতে হবে