মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে লিটন দাস
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে লিটন দাস

ফটো ফিচার

নতুন যাত্রা শুরু লিটনের

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
একটু পান করেছেন, কিন্তু হেসেছেন অনেক! বন্ধুদের সঙ্গে ডেভিড বেকহামের সময়টা কেটেছে এমনই। সেখানে আছেন হলিউড অভিনেতা মার্ক ওয়েলবার্গও
হুডি পরার মৌসুম কি চলে এসেছে? বেলফাস্টে গিয়ে এমন প্রশ্ন রশিদ খানের
বিয়ে করেছেন সম্প্রতি। ছবি ঘাঁটতে গিয়ে নিজের শ্রেষ্ঠতম দিনের কথা আরেকবার মনে পড়ে গেছে প্যাট কামিন্সের
কেনিয়ার আদিবাসীদের সঙ্গে লুইস হ্যামিল্টন
স্ত্রীকে নিয়ে ছুটি কাটাচ্ছেন নাজমুল হোসেন
স্ত্রীর সঙ্গে জীবনযাপন ভালোবাসেন, ক্যাপশনে লিখেছেন স্টিফেন কারি
আরেকটি টেস্ট সিরিজ। এবারও দেখা যাবে সাম্প্রতিক সময়ের ‘আলোচিত’ ইংল্যান্ডকেই? বেন স্টোকস অবশ্য প্রস্তুতই
স্ত্রীর সঙ্গে ডিনারে লিওনেল মেসি
বলিউড তারকা থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই চুলের স্টাইলের জন্য দ্বারস্থ হন পেছনের লোকটির কাছে। হার্দিক পান্ডিয়াও গেছেন সেখানেই
ফর্মুলা ওয়ানে গ্রীষ্মকালীন বিরতির মাঝামাঝি। তবে মৌসুমের দ্বিতীয় অংশের জন্য এখন থেকেই প্রস্তুত হচ্ছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্টাপেন
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপের দলে নেই। পুনর্বাসন প্রক্রিয়া অবশ্য শুরু হয়ে গেছে লিটন দাসের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে এসেছিলেন জাতীয় দলের ওপেনার। সে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার আরেকটি যাত্রার শুরু’