ফটো ফিচার

পরিবারের সঙ্গে সিনেমা হলে রোনালদো আর ‘পাউট’ পোজে ডি ভিলিয়ার্স

হাসি-আনন্দে সময়টা ভালোই কাটছে রশিদ খানের। পরিবারের সঙ্গে সিনেমা দেখে ও কেনাকাটা করে সময় কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাউট পোজ দিয়ে ছবি তুললেন এবি ডি ভিলিয়ার্স ও তাঁর স্ত্রী আর ওয়াহাব রিয়াজকে বিদায়ী বার্তা দিলেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
পুরো বিষয়টি খোলাসা করেননি রশিদ খান। কিন্তু এই ছবি ও এর ক্যাপশনে খুব ভালো একটি সময়ের ছাপই রেখে দিয়েছেন আফগান স্পিনার
দুর্ঘটনা থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত। তাঁর সঙ্গে দেখা করে ছবি তুলেছেন ফাস্ট বোলার মোহাম্মাদ সিরাজ। ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাস রাখলে ভালো কিছু ঘটবেই।’
প্রখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছ থেকে চুল কাটিয়ে বেশ উচ্ছ্বসিত ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান
একসঙ্গে ‘পাউট’ করে আলো-আঁধারিতে ছবিটা তুলেছেন এবি ডি ভিলিয়ার্স ও তাঁর স্ত্রী দানিয়েলে ভিলিয়ার্স। তবে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’–খ্যাত সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান বলেছেন, পাউট তিনি ভালো করতে পারেন না
ছবিটাই বলছে, ক্রিকেটের ব্যস্ততার বাইরে পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হকের সময়টা এখন দারুণ কাটছে
একসঙ্গে লম্বা সময় খেলেছেন দুই পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ। রিয়াজ অবসরের ঘোষণা দেওয়ায় তাঁর জন্য বার্তা দিয়েছেন শোয়েব। বলেছেন, ‘কাজ ভালোভাবেই শেষ হয়েছে। দারুণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা।’
পারিবারিক এই ছবিটি পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। সবাই একসঙ্গে ছবি দেখতে ও কেনাকাটা করতে যাওয়ার কথা ক্যাপশনে জানিয়েছেন জর্জিনা