ফটো ফিচার

ইডেনে কালও কি উড়বে বাংলাদেশের পতাকা

আজ বিশ্বকাপে চেন্নাইয়ে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। আগামীকাল কলকাতায় বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ধর্মশালায় অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপের মাঠে ও মাঠের বাইরে জন্ম হচ্ছে নানা চমকপ্রদ মুহূর্তের। তেমনই কিছু মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
বলটা হাতে লাগলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। কিছুটা ব্যথাও লেগেছে। ইমাম–উল–হক তাই আঙুল দিলেন মুখে। আজ চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচে
মুখে দক্ষিণ আফ্রিকার পতাকা এঁকে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের গ্যালারিতে এক প্রোটিয়া সমর্থক
ধর্মশালায় খেলতে গিয়ে প্রকৃতির কোলে সময় কাটাতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররাও। ছবিটি পোস্ট করেছেন লোকেশ রাহুল
স্টিভেন স্মিথের ছবিটি পোস্ট করার মূল কারণ ধর্মশালার আবহাওয়া। মাঠের পাশে বৃক্ষ আর অদূরের পাহাড় মিলিয়ে সূর্যালোকের দৃশ্যটি অতি চমৎকার। স্মিথও লিখেছেন সেটাই, ‘অনুশীলনের জন্য পেছনের ছবিটা মন্দ নয়’
চেতেশ্বর পূজারা বিশ্বকাপ দলে নেই, তবে টিভি-আলোচনায় আছেন
বিশ্বকাপ মাঠে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ
বিশ্বকাপের ম্যাচ খেলতে আহমেদাবাদে গিয়েছিলেন যশপ্রীত বুমরা। সময় করে দেখা করে এসেছেন মায়ের সঙ্গেও। এই ছবিটি পোস্ট করে ভারতীয় পেসার লিখেছেন, ‘মা হচ্ছেন শীতল ছায়া’
কলকাতার ইডেন গার্ডেনে অনুশীলন করছিল বাংলাদেশ। গ্যালারিতে পতাকা ওড়াচ্ছিলেন সমর্থকেরা। আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শেষেও উদ্‌যাপনে পতাকা উড়বে তো?