সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের একটি বিশেষত্ব হচ্ছে, এখানে আগে থেকে কোনো মনোনয়ন তালিকা প্রকাশ করা হয় না। দেশের ক্রীড়াঙ্গনের শ্রদ্ধেয় মানুষদের নিয়ে গড়া জুরিবোর্ড নিরপেক্ষ বিচারে সেরাদের বেছে নেন।
অর্থাৎ, আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চেই জানা যাবে কারা ছিলেন সেরার মনোয়ননে, আর কে হচ্ছেন সেরা।
২০০৪ থেকে ২০২৪। খালেদ মাসুদ থেকে সাকিব আল হাসান। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়েছে ২০ বার। ক্রিকেট, গলফ, শুটিং ও সাঁতার মিলিয়ে ১৪ জন পেয়েছেন বর্ষসেরার স্বীকৃতি।
কারা কেন পেয়েছেন, জানতে: যাঁরা পেয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার
সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার শুধু সেরাদের পুরস্কৃত করার আয়োজনই নয়, বিভিন্ন খেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের মিলনমেলায়। মঞ্চের আয়োজন শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা নিজেদের মধ্যে কুশল বিনিময় ও খোশগল্পে মশগুল।
বছর ঘুরে আবারও এল সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান। রাজধানীর একটি হোটেলে চলছে ২০২৫ সালের সেরা ক্রীড়াবিদদের স্বীকৃতি প্রদানের এই আয়োজন।
কারা কোন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন জানতে চোখ রাখুন এই লাইভ ব্লগে।