বছর ঘুরে আবারও বসেছিল সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আসর। ২০২৫ সালে মাঠের পারফরম্যান্সে যাঁরা আলো ছড়িয়েছেন, তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে স্বীকৃতি। পুরস্কার, হাসি, আড্ডা আর তারকাদের উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গনের এক মিলনমেলা। ক্যামেরার চোখে ধরা পড়েছে সেই আয়োজনের নানা মুহূর্ত।