ফটো ফিচার

রামোস–এমবাপ্পেদের সৌদি যাত্রা, আর লিটনের অবকাশ

ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি হতে রামোস-এমবাপ্পেরা যাচ্ছেন সৌদিতে। বিপিএল–বিরতিতে লিটন দাস কাটাচ্ছে আয়েশি সময়, আর আতহার আলী খান গেছেন গলফ খেলতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—
খেলায় একটু বিরতি পেয়ে সন্তানদের সঙ্গে স্মৃতি জমানোর কাজ করছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি কি এবার ক্লারার সঙ্গে জিততে পারব?’
পিসিবি নাকি কোচ বা কর্মকর্তা হতে প্রস্তাব দিচ্ছে গতিতারকা শোয়েব আখতারকে। সেই ফোনটাই কি পেলেন এবার? উত্তর জানতে অবশ্য আরেকটু অপেক্ষা করতে হবে
আমি হয়তো নিখুঁত নই, তবে সেলফিটা কিন্তু নিখুঁত—এই ক্যাপশন দিয়ে ছবিটা পোস্ট করেছেন পাকিস্তানি ক্রিকেটার ফাওয়াদ আলম
পোষা কুকুরকে সময় দিচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। ক্যাপশনে লিখেছেন, ‘যখন আমরা কিছুই বুঝতে পারছি না, তবে মনোযোগ পুরোপুরি দিচ্ছি’
বুধবার বিপিএল–বিরতিতে ভাটিয়ারি গলফ ক্লাবে গিয়ে সময়টা ভালোই কাটিয়েছেন আতহার আলী খান
আগের রাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দারুণ ইনিংস খেলে জিতিয়েছেন লিটন দাস। বিপিএলে এক দিনের বিরতিটা তাই হয়তো একটু আরামেই কাটালেন এই ব্যাটসম্যান
ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন রিয়াদ অল–স্টার একাদশের বিপক্ষে ম্যাচ খেলতে আজ কাতার হয়ে সৌদি আরব রওনা দিয়েছেন রামোস-এমবাপ্পেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের যাত্রার বিভিন্ন পর্যায়ের ছবি পোস্ট করেছেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস