পরিবারের কাছ থেকে আসছে লড়াইয়ের রসদ নেওয়া আফিফের
পরিবারের কাছ থেকে আসছে লড়াইয়ের রসদ নেওয়া আফিফের

ফটো ফিচার

ইংল্যান্ড–সিরিজের আগে আফিফের পরিবার টনিক

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামার আগে পরিবারকে সময় দিচ্ছেন আফিফ হোসেন। এদিকে এই সিরিজে দলে ডাক না পাওয়া সাইফউদ্দিন কাটাচ্ছেন নির্ভার সময়। সাব্বির রহমান তো গত বেশ কিছু দিন ধরেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইউরোপের আনাচ-কানাচে। এ তো গেল বাংলাদেশি ক্রীড়া তারকাদের জীবন। বিশ্ব তারকারাও নানাভাবে সময় কাটাচ্ছেন। তার কিছু পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেন খেলার তারকাদের দৈনন্দিন জীবনের আনন্দ-বেদনার কাব্য। এমনই কিছু ছবি নিয়ে আজকের এই ফটো ফিচার...
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মাঝখানেই সময় বের করে কন্যার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন রোহিত শর্মা।
বেশ কিছু দিন ধরেই ইউরোপের আনাচ-কানাচে ঘুরে বেড়াচ্ছেন ‘পর্যটক সাব্বির’। ইনস্টার এই ছবিটা ইতালির ভেনিসের সান মার্কো স্কয়ারে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পাননি। কিছুটা নির্ভার সময়ই কাটছে মোহাম্মদ সাইফউদ্দিনের
রাকিতিচের আনন্দ–সময়
ছেলের সঙ্গে রোনালদিনিও
আফিফ হোসেনের সামনে ব্যস্ত সময়। ব্যাট-বলের লড়াইয়ে নামতে হবে জস বাটলার-জফরা আর্চারদের সঙ্গে। তাঁর আগে পরিবারের সঙ্গে কিছুটা ‘কোয়ালিটি টাইম’
হায়দরাবাদে কোনো একটা কাজে গেছেন শচীন টেন্ডুলকার। সেখান থেকেই ইনস্টাগ্রামে দিলেন এই ছবি
টেনিসের পাশাপাশি ফটোগ্রাফার হিসেবেও সিৎসিপাস দুর্দান্ত