বাংলা

অগ্নি: আগুন, অনল

সমার্থক শব্দ  অংশ-১
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ ‘সমার্থক শব্দ’ দেওয়া হলো।

প্রশ্ন: সমার্থক শব্দ কাকে বলে?
উত্তর: একটি শব্দের একই অর্থবোধক বিভিন্ন শব্দকে সমার্থক শব্দ বা একার্থবোধক শব্দ বা প্রতিশব্দ বলে। বাংলা ভাষায় অসংখ্য শব্দ আছে। সেই শব্দগুলোর মধ্যে বেশ কিছু শব্দের একাধিক প্রতিশব্দ রয়েছে। বাংলা ভাষাকে শ্রুতিমধুর, সার্থক, সাবলীল ও সৌকর্যমণ্ডিত করতে হলে প্রতিশব্দ অবশ্যই জানতে হবে। কারণ, একটি ঘটনা বর্ণনায় একই শব্দের বারবার ব্যবহার শ্রুতিমধুর হয় না।
অগ্নি: আগুন, বহ্নি, অনল, পাবক, দাহন।
অঙ্গ: শরীর, দেহ, গা, বপু।
অন্ধকার: আঁঁধার, তিমির, তমঃ।
অটল: অবিচল, নিশ্চল, স্থির, স্থাণু।
অপবাদ: কলঙ্ক, কুৎসা, মিথ্যা রটনা, বদনাম।
অশ্ব: ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গ, তুরগ।
অরণ্য: বন, জঙ্গল, কানন, কান্তার।
আকাশ: অম্বর, ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ।
আনন্দ: আমোদ, আহ্লাদ, হর্ষ।
আদর: যত্ন, কদর, সোহাগ।
ইচ্ছা: সাধ, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, অভিলাষ।
ঈশ্বর: বিধাতা, স্রষ্টা, সৃষ্টিকর্তা।
ঈর্ষা: হিংসা, বিদ্বেষ, দ্বেষ, পরশ্রীকাতরতা।
উদগ্রীব: ব্যগ্র, উৎকণ্ঠিত, শঙ্কিত, চিন্তিত।
ঐতিহ্য: কিংবদন্তি, জনশ্রুতি।
কন্যা: দুহিতা, সূতা, তনয়া, আত্মজা, মেয়ে।

সহকারী শিক্ষক, ইয়ার নুরুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল