
অনলাইনে আয়ের বিষয় নিয়ে আগামি ১৪ জুন একটি উন্মুক্ত সেমিনার আয়োজন করেছে ক্রিয়েটিভ আইটি। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের কুদরত-ই-খুদা অডিটোরিয়ামে বিকাল ৩ টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মিজানুর রহমান, ইল্যান্সে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খানসহ আরও অনেকে। এ সেমিনারে অনলাইনে আয়ের পদ্ধতি ও কাজ বিষয়ে আলোচনা করা হবে।
আগ্রহীরা আগামী ১২ জুন মধ্যে সেমিনারের জন্য www.creativeit-inst.com সাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।