‘আপুনকাগিফট ডটকম’ নামে অনলাইনে উপহার পাঠানোর বিশেষ ওয়েবসাইট চালু করেছে ভারতের প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ইনফো ডাটা সফট টেকনোলজিস। ২০ মার্চ বুধবার ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়েছে। এ ওয়েবসাইটে ‘হোলি’ উপলক্ষে উপহার পাঠানোর বিশেষ প্যাকেজ থাকছে।আপুনকাগিফট ডটকমের প্রধান নির্বাহী অভিজিত্ মুখোপাধ্যায় জানান, হোলি উপলক্ষে সবাই একে-অন্যকে উপহার পাঠায়। ২৬ থেকে ২৭ মার্চের হোলি উপলক্ষে ই-কমার্স ব্যবসা আপুনকাগিফট ডটকম চালু করেছে আইডিএস।হোলি খেলার জন্য বিভিন্ন রং ও নানা উপহার মিলিয়ে এ ওয়েবসাইট থেকে প্রিয়জনকে উপহার পাঠানো যাবে। ওয়েবসাইটের ঠিকানা: apunkagift.com