প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনলাইনে উপার্জনবিষয়ক আট দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকালরোববার শেষহয়েছে। ঢাকা জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রামের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ ও ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী-শিক্ষকসহ মোট ৩০০ জন অংশগ্রহণ করেন। ৩০০ জন অংশগ্রহণকারীকে চারটি আলাদা ব্যাচে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের ইন্টারনেটের ব্যবহার, ই-মেইল ঠিকানা খোলা, কাজ পাওয়ার উপায়, ডোমেইন, পার্কিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। —বিজ্ঞপ্তি