অপরাধী হলে তাকে বিচার পেতে হবে। কিন্তু অবাক কাণ্ড হচ্ছে, আমাদের চারপাশে এমন অনেকেই আছে, যারা আজীবন অপরাধ করে আসছে! তবু তাদের বিচার হচ্ছে না!
পিঁপড়া: দলবাজি
কোকিল: দখলদারি
মশা: শোষণ
বিড়াল: অন্যের (বিশেষ করে ইঁদুরের) ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ
কাঠঠোকরা: গাছ কাটা
প্যাঁচা: রাত-বিরাতে সন্দেহজনক ঘোরাঘুরি
তেলাপোকা: নারীমনে আতঙ্ক সৃষ্টি
মাছরাঙা: জাটকার চেয়েও ছোট মাছ শিকার
মাকড়সা: অন্যকে জালে জড়ানোর অপতৎপরতা