অফার দিয়ে ডিজিটাল মলের যাত্রা শুরু

দেশে বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য চেইন শপের মাধ্যমে বিক্রি করবে ‘ডিজিটাল মল’ নামের নতুন একটি প্রতিষ্ঠান। ডিজিটাল মল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন শহরে এ ডিজিটাল মলের শাখার মাধ্যমে এইচপি, তোশিবাসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেটসহ নানা প্রযুক্তিপণ্য বিক্রি করবে প্রতিষ্ঠানটি।২২ জানুয়ারি থেকে রাজধানীতে শুরু হওয়া কিউবি ল্যাপটপ মেলায় ডিজিটাল মলের স্টলে বিভিন্ন অফার দিয়ে এ চেইন শপটি যাত্রা শুরু করছে। ডিজিটাল মলের অফারের মধ্যে রয়েছে এইচপি ল্যাপটপের সঙ্গে জ্যাকেট, তোশিবা ল্যাপটপের সঙ্গে রয়েছে গিফট ভাউচার ও স্যামসাং ল্যাপটপে রয়েছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গ্যালাক্সি এস ২, নেপাল ভ্রমণসহ বিভিন্ন আকর্ষণীয় অফার।