অ্যাপসকর্নার

আইএলটিএস স্কিলস

আইএলটিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারেন আইএলটিএস স্কিলস-ফ্রি এই অ্যাপলিকেশনটি। রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং—আইএলটিএসের এসব বিভাগেরই প্রস্তুতি নেওয়া যাবে এ থেকে।

নানা রকম পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এতে। প্রশ্নগুলোর উত্তর এবং ব্যাখ্যাও দেওয়া আছে। প্রাসঙ্গিক নানা উদাহরণও আছে। পরীক্ষা দিয়ে নিজের স্কোর কত সেটাও ধারণা করতে পারবেন। এটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে।

বর্তমান সংস্করণ: ১.০।আকার: ১৯ মেগাবাইট

নামানোর ঠিকানা: http://goo.gl/mDNGR

ডটকম প্রতিবেদক