নতুন ইন্টারফেসযুক্ত আইটিউনস মিউজিক প্লেয়ারের নতুন সংস্করণ অবমুক্ত করেছে অ্যাপল। নতুন প্লেয়ারে সাইডবার নেভিগেশনের পরিবর্তে ট্যাব আকারের ইন্টারফেস যুক্ত হয়েছে। এ ছাড়াও নতুনভাবে যুক্ত হয়েছে অ্যাপ স্টোর ইন্টারফেস, আইক্লাউড ও প্রিভিউ দেখার সুবিধা। অ্যাপলের ওয়েবসাইট থেকে বিনামূল্যে আইটিউনস ১১ ডাউনলোড করা যাবে।