আইপ্যাডে ফায়ারফক্স ‘জুনিয়র’! (ভিডিও)

আইপ্যাডের জনপ্রিয় ব্রাউজার সাফারিকে টেক্কা দিতে মোজিলা ফাউন্ডেশন নতুন সংস্করণের একটি ব্রাউজার তৈরি করছে। মোজিলার বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, আইপ্যাডের জন্য বিশেষভাবে তৈরি এ ব্রাউজারটি মোজিলার জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের খুদে সংস্করণ হবে। মোজিলা এই ব্রাউজারটির নাম রাখছে ফায়ারফক্স ‘জুনিয়র’।১৪ জুন মোজিলার প্রোডাক্ট ডিজাইন স্ট্র্যাটেজি দলটি ফায়ারফক্স জুনিয়র নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছে। এ প্রসঙ্গে মোজিলা জানিয়েছে, ‘জুনিয়র’ ব্রাউজারটি আইপ্যাডে ব্রাউজিং-অভিজ্ঞতা আরও মজাদার করে তুলবে।উল্লেখ্য, আইপ্যাডের ব্রাউজার হিসেবে সাফারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ইয়াহুর নতুন ব্রাউজার অ্যাক্সিসসহ বাজার-চলতি অপেরা মিনি, অ্যাটমিক, ডলফিন ও স্কাইফায়ার ব্রাউজার।