আইফোনে এল অফিস

আইফোনে মাইক্রোসফটের ওয়ার্ড বা এক্সেল ব্যবহার করার সুবিধা যুক্ত হচ্ছে। অ্যাপলের তৈরি জনপ্রিয় স্মার্টফোনে অফিস সফটওয়্যার ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট আইফোনে ব্যবহার করা যাবে। এক খবরে জানিয়েছে ম্যাশেবল।

আইফোনের জন্য মাইক্রোসফটের তৈরি বিশেষ এ সফটওয়্যারটির নাম ‘অফিস মোবাইল’।

মাইক্রোসফট অফিসের বিপণণ কর্মকর্তা জুলিয়া হোয়াইট জানিয়েছেন, ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই অফিস সফটওয়্যারটি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আনা হয়েছে।