বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুরের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান, মহাসচিব রাসেল টি আহমেদ ও পরিচালক নাভিদুল হক। —বিজ্ঞপ্তি