
আগস্ট মাস থেকে গুগল প্লাস ফটোজ অ্যাপটি বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, অ্যাপটি প্রথমে অ্যান্ড্রয়েডে এরপর ওয়েব ও আইওএস প্ল্যাটফর্মে বন্ধ হয়ে যাবে।
গুগল প্লাস ফটোজ অ্যাপ্লিকেশনে গেলে এর পরিবর্তে গুগল ফটোজ সেবাটি ব্যবহারের জন্য পরামর্শ দেবে গুগল কর্তৃপক্ষ। এ ছাড়াও গুগল একটি সফটওয়্যার টুল দিচ্ছে যার মাধ্যমে গুগল প্লাস ফটোজ ব্যবহারকারীরা গুগল ফটোজ সার্ভিসে চলে আসতে পারবেন। গুগল প্লাস অ্যাকাউন্ট ফটোজ পেজে এটি পাওয়া যাবে।
১ আগস্টের মধ্যে যদি গুগল প্লাস ফটোজ থেকে গুগল ফটোজ সার্ভিসে কেউ আসতে ব্যর্থ হন তবে তিনি ছবি বা ভিডিও গুগল টেকআউট সেবা ব্যবহার করে ডাউনলোড করে নিতে পারবেন।