
রবার্ট ব্রুসের খুব মন খারাপ। সে তার বান্ধবীকে সময় দেওয়ার কারণে মাত্র তিন ঘণ্টার জন্য ক্ল্যাশ অব ক্ল্যানস গেম খেলতে পারেনি। আর এতেই ঘটল বিশাল সর্বনাশ। তার ক্ল্যানে কে যেন অ্যাটাক দিয়ে সব ট্রফি আর গোল্ড নিয়ে গেছে!
রবার্ট ব্রুস মন খারাপ করে এক গুহার মধ্যে বসে আছে। সেখানে সে দেখল, একটা মাকড়সা বারবার নিজের ফেসবুক আইডিতে লগ-ইন করার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই সে লগ-ইন করতে পারছে না। মাকড়সাটি অনেকক্ষণ পর বুঝতে পারল যে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। অবশেষে টানা দুই ঘণ্টা চেষ্টার পর মাকড়সাটি তার ফেসবুক আইডি পুনরুদ্ধার করতে পারল।
রবার্ট ব্রুস মাকড়সার এই চেষ্টা দেখে মুগ্ধ হলো এবং সে বাসায় ফিরে আবার ক্ল্যাশ অব ক্ল্যানস খেলার জন্য মোবাইল ফোন অন করল। ক্ল্যানের অন্যান্য বন্ধুর কাছ থেকে নিল ড্রাগন, খেলা শুরু করল নতুন উদ্যমে। এবং যথারীতি অ্যাটাক দেওয়া শুরু করল এবং অনেক ট্রফি ও গোল্ড জিতে নিল।