প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭৫

আন্তর্জাতিক বা ইংরেজি মতে দিন ও তারিখ শুরু হয় রাত ১২টার পর থেকে

গ ণি ত

দীদার চৌধুরী, শিক্ষক (প্রা.)

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

সঠিক উত্তরটি লেখ nঅংশ-১০

প্রিয় শিক্ষার্থী, গণিতের ১নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’। নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১১

১. বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?

ক. সূর্যাস্ত থেকে খ. সূর্যোদয় থেকে

গ. রাত ১২টার পর থেকে ঘ. দিন ১২টার পর থেকে

উত্তর: খ. সূর্যোদয় থেকে

২. বাংলা ভাদ্র মাস কত দিনের?

ক. ২৯ দিন খ. ৩০ দিন গ. ৩১ দিন ঘ. ৩২ দিন

উত্তর: গ. ৩১ দিন

৩. ৩১ দিনে মাস হয় এমন বাংলা মাস কয়টি?

ক. ৪টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৬টি। উত্তর: গ. ৫টি

৪. আন্তর্জাতিক মতে দিন ও তারিখ শুরু হয় কখন থেকে?

ক. সূর্যাস্তের পর খ. সূর্যোদয়ের থেকে

গ. দিন ১২টা থেকে ঘ. রাত ১২টার পর থেকে

উত্তর: ঘ. রাত ১২টার পর থেকে

৫. ইংরেজি কোন মাস ২৮ দিনে হয়?

ক. জানুয়ারি খ. ফেব্রুয়ারি গ. মার্চ ঘ. এপ্রিল

উত্তর: খ. ফেব্রুয়ারি

৬. ইংরেজি মাস ৩০ দিনে হয় এমন কয়টি মাস আছে?

ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি। উত্তর: খ. ৪টি

৭. যে বছরের ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে গণনা করা হয়, সেই বছরকে কী বলে?

ক. সৌর বছর খ. অধিবর্ষ গ. মহররম ঘ. চন্দ্রবর্ষ

উত্তর: খ. অধিবর্ষ

৮. খ্রিষ্টাব্দ কত সন থেকে নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয়?

ক. ৭ সন খ. ৮ সন গ. ৯ সন ঘ. ১০ সন। উত্তর: খ. ৮ সন

৯. নিচের কোন সালটি অধিবর্ষ?

ক. ২০০২ সাল খ. ২০০৩ সাল গ. ২০০৪ সাল ঘ. ২০০৫ সাল

উত্তর: গ. ২০০৪ সাল।

১০. কত বছর পর পর অধিবর্ষ হয়?

ক. ৩ বছর খ. ৫ গ. ৪ বছর ঘ. ৬ বছর। উত্তর: গ. ৪ বছর।

১১. কোনো বছর অধিবর্ষ হলে, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?

ক. ২৭ দিনে খ. ২৮ দিনে গ. ২৯ দিনে ঘ. ৩০ দিনে

উত্তর: গ. ২৯ দিনে

১২. ধারাবাহিক কত বছর সময়কালকে এক দশক বলা হয়?

ক. ১০ খ. ১৫ গ. ২০ ঘ. ১২। উত্তর: ক. ১০

১৩. ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত সময়কে কী বলা যায়?

ক. এক দশক খ. এক যুগ গ. এক শতাব্দী ঘ. শতাব্দী

উত্তর: খ. এক যুগ

১৪. ১৩০১ সাল থেকে ১৪০০ সাল পর্যন্ত সময়কে কী বলে?

ক. বিংশ শতাব্দী খ. চতুর্দশ শতাব্দী গ. ত্রয়োদশ শতাব্দী

ঘ. এক শতাব্দী। উত্তর: খ. চতুর্দশ শতাব্দী

১৫. কত দিনে এক বছর?

ক. ৪৬৫ খ. ৩৬৫ গ. ৪৫৬ ঘ. ৩৫৬। উত্তর: খ. ৩৬৫

১৬. অধিবর্ষে কত দিনে এক বছর?

ক. ৩৬৪ খ. ৩৬৫ গ. ৩৬৬ ঘ. ৩৬৭। উত্তর: গ. ৩৬৬

১৭. ২০ দিন = কত ঘণ্টা?

ক. ৪৪০ ঘণ্টা খ. ৪৮০ ঘণ্টা গ. ৫০০ ঘণ্টা ঘ. ৫২০ ঘণ্টা

উত্তর: খ. ৪৮০ ঘণ্টা

১৮. দেশীয় রীতিতে দুপুর ২টা ১৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে এর সময় কত?

ক. ২টা ১৫ মিনিট খ. ০টা ১৫ মিনিট গ. ১৪টা ১৫ মিনিট

ঘ. ২টা ১২ মিনিট। উত্তর: গ. ১৪টা ১৫ মিনিট

১৯. সকাল ১০টা ১২ মিনিট আন্তর্জাতিক কত সময়?

ক. ২২টা ১২ মিনিট খ. ০টা ১২ মিনিট

গ. ১০টা ১২ মিনিট ঘ. ২০টা ৪৫ মিনিট

উত্তর: গ. ১০টা ১২ মিনিট।

অধ্যায়-১২

১. যে উপাত্ত কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো নয়, তাহলো—

ক. বিন্যস্ত উপাত্ত খ. কৃতিত্বের উপাত্ত

গ. অবিন্যস্ত উপাত্ত ঘ. সাজানো উপাত্ত

উত্তর: গ. অবিন্যস্ত উপাত্ত

২. যে উপাত্ত কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো, তাহলো—

ক. বিন্যস্ত উপাত্ত খ. কৃতিত্বের উপাত্ত

গ. অবিন্যস্ত উপাত্ত ঘ. এলোমেলো উপাত্ত

উত্তর: ক. বিন্যস্ত উপাত্ত

৩. উপাত্তকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪। উত্তর: খ. ২

৪. ৩০-৩৯ শ্রেণীর শ্রেণী ব্যবধান কত?

ক. ৯ খ. ১০ গ. ১১ ঘ. ১২। উত্তর: খ. ১০

৫. লোকসংখ্যা গণনাকে কী বলা হয়?

ক. কৃষিশুমারি খ. আদমশুমারি গ. পশুশুমারি ঘ. মানব গণনা

উত্তর: খ. আদমশুমারি।      # শেষ অংশ ছাপা হবে আগামীকাল