আলট্রা ডেটা সেভিং ও এস বাইক মোড কী?

জে সিরিজের স্মার্টফোন
জে সিরিজের স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে কাস্টোমাইজ করে নতুন দুটি ফিচার বা বৈশিষ্ট্য যুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাংয়ের জে সিরিজের সর্বশেষ মডেলের হ্যান্ডসেটগুলোতে ব্যবহৃত এই দুটি ফিচার হচ্ছে আলট্রা ডেটা সেভিং (ইউডিএস) মোড এবং এস বাইক মোড।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, আলট্রা ডেটা সেভিং মোড আনতে অপেরা সফটওয়্যারের সঙ্গে চুক্তি করেছে তারা। অপেরা ম্যাক্স সফটওয়্যার ব্যবহার করায় ব্যবহারকারীর ডেটা খরচ কমবে। এ মোড ব্যবহারকারীকে একই সঙ্গে মোবাইল ডেটার ব্যবহার এবং ডেটা অপটিমাইজেশনের মাধ্যমে ডেটা সংরক্ষণের আলাদা তথ্য দেবে। মেন্যু থেকে ইউডিএস আইকন চেপে গ্রাহকেরা সরাসরি এই মোড চালু ও বন্ধ করতে পারবেন। এ মোডে ৫০ শতাংশ পর্যন্ত ডেটা সাশ্রয় করা যায়।
এস বাইক মোড চালু করলে বাইক চালানো অবস্থায় ইনকামিং কলগুলো নিয়ন্ত্রণে থাকবে। কুইক অ্যাকটিভেশন, আর্জেন্ট কল অ্যালার্ট সিস্টেম এবং মোশন লকের মাধ্যমে এ মোড কাজ করে। ২০১৬ এডিশনের জে সিরিজের হ্যান্ডসেটগুলোর নোটিফিকেশন প্যানেলে প্রবেশ করে এস বাইক মোডটি অ্যাক্টিভেট করা যায়। এই মোডের মাধ্যমে ব্যবহারকারী কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বরকে চিহ্নিত করে রাখতে পারবেন, এতে তাঁরা গাড়ি চালানো অবস্থাতেও নোটিফিকেশন পাবেন। নিরাপদ যোগাযোগে উৎসাহিত করার জন্য এস বাইক মোডের মোশন লক ফিচার আছে, যাতে কল ধরতে বাইক থামাতে হবে।

আরও পড়ুন...
নতুন সংস্করণের গ্যালাক্সি জে৭ ও জে৫

জে সিরিজে স্যামসাংয়ের নতুন ফোন