থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করা ক্ষুদ্র একটি রোবটের সঙ্গে ইঁদুরের হূিপণ্ড থেকে নেওয়া কোষ যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁদের এ পরীক্ষা সফল হয়েছে।ইঁদুরের হূদ-কোষ ব্যবহারে ক্ষুদ্র এ রোবটটি নড়াচড়া করতে সক্ষম হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।গবেষকেরা এ রোবটটিকে বলছেন ‘বায়ো-বট’ বা বায়োলজিক্যাল রোবট। এ বায়ো-বট হূদ-কোষ ব্যবহার করে নড়াচড়া করতে সক্ষম। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৭ মিলিমিটার আকারের এ রোবটটি তৈরি করেছিলেন। গবেষকেরা আশা করছেন, সব ধরনের কোষ ব্যবহার করে এ রোবটটি পরীক্ষা করে দেখার সুযোগ তৈরি হয়েছে, যা পরবর্তী সময় ওষুধ, সেন্সর বা চিকিত্সার কাজে ব্যবহার করা যাবে।