ইউরোপের বাজারে ৯০ ইঞ্চি মাপের লাইট এমিটিং ডায়োড বা এলইডি প্রযুক্তির টেলিভিশন উন্মুক্ত করছে জাপানের ইলেকট্রনিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শার্প।অ্যাকুয়াস এলসি-৯০এলই৭৫৭ মডেলের এ টেলিভিশন এতদিন যুক্তরাষ্ট্রের বাজারে থাকলেও সম্প্রতি ইউরোপের বাজারের জন্য এ টেলিভিশন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।শার্প জানিয়েছে, ইউরোপের বাজারে বড় মাপের টেলিভিশনের জনপ্রিয়তা বাড়ছে। আর তাই বাজারে বড় মাপের টেলিভিশন উন্মুক্ত করেছে শার্প। শার্প কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন ডিসপ্লে হালকা-পাতলা হওয়ায় বড় মাপের ঘরের জন্য বড় টেলিভিশনে আগ্রহ দেখাচ্ছেন ব্যবহারকারীরা। তবে বড় মাপের টেলিভিশন কমপক্ষে ১২ ফুট দূর থেকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন শার্পের গবেষকেরা।