ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ক্লাবের (ইডব্লিউইউইসি) উদ্যোগে ২৪ থেকে ২৮ মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় ইলেকট্রনিকস প্রকল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০১৩ (নেপেক)। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ আয়োজনে থাকছে ম্যাটল্যাব এবং মাইক্রোকন্ট্রোলার সফটওয়্যার বিষয়ে কর্মশালা, সেমিনার, অন্তবিশ্ববিদ্যালয় সার্কিট কনস্ট্রাকশন প্রতিযোগিতা, জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা ও প্রকল্প প্রদর্শনী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০টি দলের অংশগ্রহণে প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শ্রেষ্ঠ প্রকল্পগুলো পাবে পুরস্কার। বিস্তারিত জানা যাবে www.ewubd.edu/nepec ঠিকানায়। —বিজ্ঞপ্তি