নির্দিষ্ট ঠিকানায় ই-মেইল করলে সংশ্লিষ্ট ইউনিয়নের নানা রকম তথ্য পাওয়া যাবে। সরকারি উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আটটি ইউনিয়নে এ সেবা চালু করা হচ্ছে। এ জন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট ই-মেইল ঠিকানা। ঠিকানাগুলো হলো সাতপোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) sar_satpoa_uisc@yahoo.com পোগলদিঘা ইউপি sar_pogoldhiga_uisc@yahoo.com ডোয়াইল ইউপি sar_doail_uisc@yahoo.com আওনা ইউপি sar_aona_uisc@yahoo.com পিংনা ইউপি sar_pingna_uisc@yahoo.com ভাটারা ইউপি sar_vhatara_uisc@yahoo.com কামরাবাদ ইউপি sar_kamrabad_uisc@yahoo.com মহাদান ইউপি sar_mohadan_uisc@yahoo.com। সরিষাবাড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে এ ব্যাপারে জানান, দেশের যেকোনো নাগরিক এসব ঠিকানায় ই-মেইল পাঠালে তথ্যসেবাকেন্দ্র থেকে তাঁর চাহিদামতো তথ্য সরবরাহ করা হবে। —সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি