মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় প্রিয় ডট কম বাংলাদেশে উইন্ডোজ মোবাইল ফোনের উপযোগী প্রোগ্রাম (অ্যাপ্লিকেশন) তৈরির প্রতিযোগিতা আয়োজন করেছে। ‘উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন কনটেস্ট’ নামের এ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী পাবেন এক লাখ টাকা। আরও নয়টি পুরস্কার আছে। প্রতিযোগীদের প্রশিক্ষণও দেওয়া হবে। আগামী ২৬ মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। ওয়েব: http://tech.priyo. com/wpappcon।ই-মেইল: event@priyo.com। —বিজ্ঞপ্তি