জ্যামিতি অনুশীলনী-৪
প্রিয় শিক্ষার্থী, আজ জ্যামিতি অংশ থেকে অনুশীলনীর এক্সট্রার সমস্যার সমাধান করব।
প্রশ্ন: O কেন্দ্রিক কোনো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু P থেকে ওই বৃত্তে PA ও PB দুটি স্পর্শক। দেখাও যে,
PAB : AOB = PA2 : OA2
বিশেষ নির্বচন: মনে করি, O কেন্দ্রিক কোনো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু P থেকে PA ও PB দুটি স্পর্শক। O, A; O, B এবং A, B যোগ করি। প্রমাণ করতে হবে যে, PAB : AOB = PA2 : OA2
অঙ্কন: O, P যোগ করি। PO, AB কে C বিন্দুতে ছেদ করে।
প্রমাণ: AOP এবং BOP-এ
OA=OB
PA=PB
এবং OP বাহু সাধারণ
AOP BOP
AOP = BOP
এবং APO = BPO
আবার, AOC ও BOC এ
OA=OB,
OC বাহু সাধারণ
এবং অন্তর্ভুক্ত AOC=অন্তর্ভুক্ত BOC
AOC BOC
ACO = BCO
কিন্তু কোণ দুটি একই রৈখিক যুগল কোণ বলে প্রত্যেকে এক সমকোণ।
আবার,
OAC+AOC = এক সমকোণ
[ ACO এক সমকোণ]
এবং PAC+OAC = এক সমকোণ [ OAP এক সমকোণ]
OAC+AOC=PAC+OAC
বা, AOC = PAC
এখন, AOC ও ACP এ
ACO = ACP
AOC = PAC
এবং অবশিষ্ট OAC = অবশিষ্ট APC
AOC এবং ACP সদৃশকোণী।
উহারা সদৃশ।
বা,
বা,
PAB : AOB = PA2 : OA2
(প্রমাণিত)
প্রশ্ন: ABC ত্রিভুজের AC ও AB বাহুর ওপর যথাক্রমে BE ও CF লম্ব। দেখাও যে, ABC : AEF = AB2 : AE2
বিশেষ নির্বচন: মনে করি, ABC ত্রিভুজের AC ও AB বাহুর ওপর যথাক্রমে BE ও CF লম্ব। E, F যোগ করি। প্রমাণ করতে হবে যে, ABC : AEF = AB2 : AE2
প্রমাণ: BEAC এবং CFAB
BEC = BFC = 90হ্ন
BC কে ব্যাস ধরে একটি বৃত্ত আঁকলে এটি E ও F বিন্দু দিয়ে যাবে। কারণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ।
BCEF একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান।
বৃত্তস্থ BCEF চতুর্ভুজের বহিঃস্থ AEF = বিপরীত অন্তঃস্থ ABC এবং বহিঃস্থ AFE বিপরীত অন্তঃস্থ ACB
এখন, ABC ও AEF-এ
ABC = AEF
ACB = AFE
এবং A সাধারণ
ABC ও AEF সদৃশকোণী
সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ।
AB ও AE তাদের অনুরূপ বাহু
ABC : AEF = AB2 : AE2 (প্রমাণিত)।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল