
যাঁরা বেশি ভ্রমণ করেন, তাঁদের একই পণ্য দিয়ে ল্যাপটপ ও মোবাইলের কাজ করার প্রয়োজন পড়ে। এইচপির দাবি, তাদের জেড বুক ১৪ মোবাইল ওয়ার্কস্টেশন বিশ্বের প্রথম আলট্রাবুক ওয়ার্কস্টেশন, যা ব্যবহারকারীর কম্পিউটিং অভিজ্ঞতাকে উন্নত করতে পারে।
সম্প্রতি প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে জেড বুক ১৪ মডেলের মোবাইল ওয়ার্কস্টেশন। ইনটেল কোর আই সেভেন প্রসেসরের এই ওয়ার্কস্টেশনে রয়েছে ইনটেল মোবাইল কিউএম৮৭ এক্সপ্রেস চিপসেট, ৮জিবি ডিডিআরথ্রি র্যাম, ৩২ জিবি এসএসডি, ৭৫০ জিবি হার্ডড্রাইভ সুবিধা।
১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে সুবিধার এই ওয়ার্কস্টেশনে এএমডি ফায়ারপ্রো এম৪১০০ মডেলের গ্রাফিকস কার্ড, ব্যাকলিট কিবোর্ড এবং এক্সটার্নাল ডিভিডি রাইটারও রয়েছে।
ওয়ার্কস্টেশনটি পেশাদার আর্কিটেক্ট এবং মাল্টিমিডিয়া ডিজাইনারদের জন্য মানানসই বলেই দাবি করেছে বিপণনকারী প্রতিষ্ঠানটি। মোবাইল ওয়ার্কস্টেশনটির দাম এক লাখ ১০ হাজার টাকা। এটি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে স্মার্ট।