এশিয়ার এমারজিং কান্ট্রি অঞ্চলের এইচপি এন্টারপ্রাইজ গ্রুপের ‘বেস্ট পারফরমেন্স অব টেকনোলজি সেলস এবং বেস্ট করপোরেট রিসেলার’ সম্মাননা পেয়েছে কম্পিউটার সোর্স লিমিটেড।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সম্প্রতি কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ এ সম্মাননা গ্রহণ করেন৷ তাঁর হাতে পুরস্কার তুলে দেন এইচপির এশিয়া এমারজিং কান্ট্রিজ অ্যান্ড পাকিস্তানের মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক বিজয় বালান।
—বিজ্ঞপ্তি