এইচপি অফিসজেট অল ইন ওয়ান প্রিন্টার

বাজারে এসেছে ‘এইচপি অফিসজেট ৪৫০০’ মডেলের অল ইন ওয়ান প্রিন্টার। প্রিন্টারটিতে রয়েছে উন্নত রেজুলেশন, দ্রুতগতির ইউএসবি ২.০ পোর্ট, ইথারনেট, ফটো ও বর্ডারলেস প্রিন্টিং সুবিধা।প্রতি মিনিটে ২৮ পৃষ্ঠা সাদাকালো এবং ২২ পৃষ্ঠা রঙিন ডকুমেন্ট প্রিন্ট করতে পারে এইচপির এ প্রিন্টারটি। প্রিন্টিংয়ের পাশাপাশি ফটোকপি, স্ক্যান, ফ্যাক্স এবং নেটওয়ার্ক প্রিন্ট করার সুবিধা রয়েছে।এই মাল্টিফাংশনাল প্রিন্টারটির দাম ১৪ হাজার ৫০০ টাকা। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।