
সম্প্রতি এইচপি ব্র্যান্ডের এবি ০১৩ টিইউ মডেলের ল্যাপটপ বাজারে এনেছে দেশে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। এইচপি ব্র্যান্ডের পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোরআই-৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম ও ১ টেরাবাইট হার্ডডিস্ক।
১৪ ইঞ্চি পর্দার সাদা রঙের এইচপি প্যাভিলিয়ন সিরিজের নোটবুকটির দাম ৪৬ হাজার টাকা। এই ল্যাপটপের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।