বাংলা

একই সঙ্গে পাঠ করে যারা - সহপাঠী

এক কথায় প্রকাশ করো  অংশ-২
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১১ নং প্রশ্নটি থাকবে এক কথা প্রকাশের ওপর। নিচে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ দেওয়া হলো।


উচ্চ আকাঙ্ক্ষা আছে যার উচ্চাকাঙ্ক্ষী।
উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ।
উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ।
উপকারীর অপকার করে যে কৃতঘ্ন।
উড়ে যাচ্ছে যা উড্ডীয়মান।
উড়ছে যা উড্ডীন।
উপকার করার ইচ্ছা উপচিকীর্ষা।


একবার ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি।
একই সময়ে যুগপৎ।
একই সময়ে বর্তমান সমসাময়িক।
একই বিষয়ে চিত্ত নিবিষ্ট যার একাগ্রচিত্ত।
এখনো যার বালকত্ব দূর হয়নি নাবালক।
একই মায়ের সন্তান সহোদর।
একই সঙ্গে পাঠ করে যারা সহপাঠী।
একই গুরুর শিষ্য সতীর্থ।


কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ।
কর্ণ পর্যন্ত বিস্তৃত আকর্ণ।
কর্মে অতিশয় কুশল কর্মঠ।
কথায় ব্যক্ত করা যায় না যা অব্যক্ত।
কু (কুৎসিত) যে আচার কদাচার।
কাঠের দ্বারা নির্মিত কাঠরা।
কেউ জানতে পারে না এমনভাবে অজ্ঞাতসারে।
কথায় বর্ণনা করা যায় না যা অনির্বচনীয়।
কোথাও হতে ভয় নেই যার অকুতোভয়।
কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর।
কোকিলের ডাক কুহু।
কষ্টে অতিক্রম করা যায় যা দুরতিক্রম্য।
কী কর্তব্য তা যে বুঝতে পারে না কিংকর্তব্যবিমূঢ়।

খ/গ/ঘ/ক্ষ
খাওয়ার ইচ্ছে ক্ষুধা।
খাওয়ার যোগ্য খাদ্য।

গৃহিণীর কাজ গিন্নিপনা।
গভীর রাত্রি নিশীথ।
ঘরসম্বন্ধীয় ঘরোয়া।
ঘটকের কাজ ঘটকালি।

ক্ষমার যোগ্য ক্ষমার্হ।
ক্ষুধা দ্বারা পীড়িত ক্ষুৎপীড়িত।

চ/জ
চক্ষু দ্বারা নিষ্পন্ন চাক্ষুষ।
যার চক্ষুলজ্জা নেই চশমখোর।
চুরিতে হাত পাকিয়েছে যে পাকাচোর।
চৈত্র মাসের ফসল চৈতালি।

জয়ের জন্য যে উৎসব জয়তি।
জানা নেই যা অজ্ঞাত।
জানা আছে যা জ্ঞাত।
জানবার ইচ্ছা জিজ্ঞাসা।
জানতে পারে না এমনভাবে অজ্ঞাতে।
জয় সূচনা করে এমন জয়সূচক।
জয়সূচক উৎসব জয়োৎসব।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল